বুক ভরে পান করে তৃষ্ণার জল -
নিয়ে তুলে ক্ষুধাতুর সুমিষ্ট সে
ফল -
পেয়ে রৌদ্র দগ্ধ হৃদয়ে
এত সবুজ বৃক্ষের ছায়া-
জড়ায় তোমার নগ্নদেহ
কত স্নিগ্ধ পোষাক দিয়া-
তবু কি করে নিঠুর পাষাণ প্রিয়া
ভুলিলে আমায় তুমি?
কেন মেলিলে দুচোখ তোমার
মরিচিকা পানে-
জল ভেবে মরুর বিষাদ
কেন বুকে নিলে টেনে-
দু’হাত ভরে ফুল তোমারে
দিতে এসে-
ফিরে সে কেন গেল
অশ্রুজলে ভেসে?
চাইনি সে কোন কিছু তোমার
কাছে-
কি করে এ প্রেম তুমি ভাবিলে
মিছে?
কোন ব্যথা ছোঁতে যেন না পারে
তোমায়-
সে ব্যথায় শুধু কাঁদি একা
বৃথা আশায়।
Thursday, February 17, 2022
তৃষ্ণার জল
Subscribe to:
Post Comments (Atom)
A golden village dream
Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...
No comments:
Post a Comment