পবিত্র ও মহান তুমি
কিছুই জানি না আমি-
যা ইচ্ছা সৃষ্টি কর তুমি
কিছুই করি না আমি-
যাকে ইচ্ছা দাও রুজি তুমি
বল কিছু কি জানি আমি?
যাকে ইচ্ছা মুক্ত কর তুমি
কেবল সৎপথ চাই আমি-
তোমার ইচ্ছায় সব কর তুমি
তোমায়-
দেখার আশায় থাকি আমি-
পবিত্র তোমার শ্রীমুখখানি
দেখাবো বলে বাঁচি আমি-
পবিত্র ও মহান তুমি।
No comments:
Post a Comment