Search This Blog

Thursday, February 17, 2022

শিক্ষার মান

 শিক্ষার মান আসলে কিসে বাড়ে সরকারীকরণে না বেসরকারীকরণে? যদি সরকারীকরণে না-ই বাড়ে তাহলে দেশের সকল সরকারী শিক্ষাপ্রতিষ্ঠাকে বেসরকাসরীকরণ করাই তো অনেক শ্রেয়।সরকারী বলতে কোন প্রতিষ্ঠানই দেশে থাকা উচিত নয়। কিছু কিছু নয়া সরকারী কলেজের শিক্ষক মহোদয়দের তাদের কলেজ সরকারী হওয়ার দরুণ অনেক অহং বক্তব্য বেসরকারী কলেজের শিক্ষকদের প্রতি কাটা ঘায়ে নুনের ছিটার মত সগৌরবে বর্ষণ  করা করছেন তারা ইদানিং।অথচ তারাও বেসরকারী কলেজের বেসরকারী শিক্ষক ছিল।এই সব তথা কথিত সরকারী শিক্ষকদের হীনমন্নতা জাতী সইবে আর কত দিন? অথচ তাদের গা থেকে এখনো বেসরকারী প্রতিষ্ঠানের উৎকট দূর্গন্ধই কাটেনি।
প্রতিটি ছাত্রছাত্রীই চাই সে যেন সরকারী কলেজের সার্টিফিকেট  পায়। এটা কেন? উত্তর দিন সদয় মহোদয়েরা? আমরা কি এতই উন্মত্ত পাগল যে এই প্রতারণার মানে বুঝি না।আমাদের প্রাণের নেতা বঙ্গবন্ধু এত পাষাণ ছিলেন না। আমাদের জননেত্রী  শেখ হাসিনাও এমন নয়। কিন্তু কিছু নয়া সরকারী শিক্ষক মহোদয়েরা কি করে বেসরকারী শিক্ষকদের হেয় জ্ঞান করার এত দুঃসাহস পাচ্ছেন, জানি না।দুঃখ লাগে একই বই,একই সিলেবাস, একই পরীক্ষা, একই বোর্ড, অথচ কেউ সরকারী,কেউ বেসরকারী। এই জন্য কি দেশের মানুষ রক্ত দিয়েছিল?
এই জন্যই কি স্বাধীনতা? এম পি /মন্ত্রী  হলে কি মানুষ এভাবেই বিচার জ্ঞানও ভুলে যায়, দয়াময়? কি করে শিক্ষার মান বাড়বে তাও যদি তাঁরা বেমালুম ভুলে যান,তাহলে এই লজ্জা জাতী ঢাকবে কি দিয়ে?কত বিলিয়ন টাকা লাগবে  দেশের সকল শিক্ষ প্রতিষ্ঠান এক সংগে সরকারীকরণ করতে? এই টাকা কি বাংলাদেশের আসলে নাই?  আমরা এই সত্য জানবো কবে?

No comments:

Post a Comment

A golden village dream

Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...