Search This Blog

Thursday, February 17, 2022

খাবি কি ঠান্ডা চা জল হলে

চা ঠান্ডা হলে কি জল খাবি? এ রকম শব্দ এলো কানে। চেয়ে দেখি এক দাদু তার নাতীকে ডাকছে এভাবে।তাও আবার এই শীতসকালের রোদে বড় রাস্তার ধারে এক চায়ের দোনানের সামনে। আমি তো হেঁটে চলা এক লৌহদন্ড মানুষ। কী শীত কী জল কী গরম সবই যেন এক ঠেকে আমার।কোন্ বড় বেদনায় যেন  পাষাণ হয়ে গেছি। এই জন্য ভৎসনাও কম শুনি না। আমার পোষাকে আশাকে কত সুউচ্চ মানব সমাজের মাথা লজ্জায় লুটে পড়েছে তার হিসাব এক কথায় আমার  বলা দায়। কি করবো বলুন সবার ভাগ্যে তো আর সব সয় না। আমি বেচারা বিশ্রী এক মানুষ।স্বয়ং নিয়তিই করেছে আমাকে এমন। চোখের বালি হলে হয়তো জল দিলেই সহজে উঠে যায়। কিন্তু আমি চোখের ছানি পড়া একেবারে কালো কালি। তাই বটি দিয়ে তুলা দুষ্কর। ধারালো ছুরি কাঁচিই লাগবে এখানে। মানব মস্তিষ্কে তিনটি গ্রন্থি সারা মানবদেহকে নিয়ন্ত্রণ করছে। একে লালন সাঁই তিন তার বলেছেন। আরো বলেছেন তিনি- তিন তারে হচ্ছে খবর। একটি থ্যালামাস দ্বিতীয়টি পিটিউটারী আর তৃতীয়টি হল পাইন্যালকড। এখানে খেলা চলে।আর বাজে এসে বীণার তারে। পরম প্রেমময় আমার সেই সুর বাজান। দিবারাত্রি এ সুর বাজে। কিন্তু হায়!  এত বড় বিশাল সম্পদ পেয়েও  বিশ্বমানব তাদের যত্ন কেন নিলো না ? তাদেরকে কি প্রাণ ভরে ভালোবাসতে শিখলো মানুষ আজো? একবারও কি  ভুলেও তাদের দিকে প্রেমের দু’চোখ তুলে দেখলো তারা?
ভালবাসলো কি ঐ বিপুল শক্তির আধারকে আজ অবধি । কক্ষোনো না। মানুষ আজো জানে না ওরা কি খাই? অনাহারে ওরা কেমন করে বেঁচে আছে?কি ভাষায় তারা কথা বলে? কেমন করে কাছে টানে প্রিয়সীকে? কোথায় দূরে বাঁশি বাজে বনে? মানব মনকে শক্তি দিয়ে যাচ্ছে যারা সে মনেরই তাদের সাথে মিনিমাম কোন পরিচয়ই নাই।আমরা বেচারা বড় বড় মানুষের  সাথে পরিচিত  হতে ভালোবাসি।আর নিজেকে থাকি বেমালুম ভুলে। কিসে ওরা খুশী?  কিসে ওরা ভাল থাকে? আমরা একটি বার ফিরেও দেখি না। অনেকের মুখে শুনি,আল্লাহকে ভালব�

No comments:

Post a Comment

A golden village dream

Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...