কেন ভয় করবা না
আল্লাকে-
সে ছাড়া যে রইবে না
কেউ সাথে!
স্নায়ু অচল হলে টাকা
কেমনে ধরবা হাতে?
সে মা বাবাও চিনবে না
ভাই যারা খাওয়ায়
দুধে ভাতে?
সে দিন নেশা ছাড়ায়
হবে মাতাল
চোখে দেখবে আঁধার
চোখ ভরা জল-
সেদিন মোহ তোমার
হবে বিদায়-
আপন দেহ ঘোর শত্রু হবে
হবে অতি নিঠুর নির্দয়-
দোষ দিবে তুমি কারে?
বন্ধু স্বজন শ্রী পুত্র সেদিন
না আসবে কোন উপকারে।
ফিরবে কোথায়?
তুমি পথ ভ্রান্ত হায়-
কেবল দেখবে দূরে দোজখ
আগুন-
আসছে ধেয়ে লুটতে জীবন।
এটাই তোমার শেষ ফলাফল
সে লোভে রক্ত করেছো জল।
No comments:
Post a Comment