Search This Blog

Thursday, February 17, 2022

আরো অচেনা

মহান সংসদভবনের চেয়ে মহান সাংসদ মহোদয়েরা নিশ্চয় অনেক বেশী পবিত্র  সুন্দর। এখানে এমন মাহি মুরাদ ফোনালাপ সত্যিই আমাদের কষ্ট লাগে। নিজের পরমা সুন্দরি বউ না থাকলে না হয় এমন ড্রিরেইল হওয়ার তাপ সওয়া যায়।তৃনমূলের আমরা ক্ষুদ্র গরিব কর্মী মাত্র।অনেক চোখের জল দিয়ে আমরা দলকে টিকিয়ে রাখি।নিজেকে আমরা কি দিয়ে প্রবোধ দিবো, দয়াময়?
মন্ত্রী হলে অনেক নারী লাগে না কি, ভাই? আমাদের মত গরিব কর্মীদের প্রাণই তো বাঁচে না,ওত যৌবনজ্বালা আর পাবো কৈ? ভাইরে, এই আমাদের প্রাণের আওয়ামীলীগ। বড় দুঃখের সাগর জলে মানব প্রেমের নৌকা বাই আমরা। আমাদের কেউ চিনে না।আরো অচেনাই হতে চাই আমরা। দায়িত্ব দয়াময় আল্লাহর দান। তাঁকে অপমান করবার অধিকার পৃথিবীতে কারো নাই।যে করবে, তার ফল সে পাবে। তবুও,ঘটনার সত্যতা অবশ্যই খতিয়ে দেখা চাই। নারী মা।নারী প্রেম।নারী প্রাণের সূর্য দুয়ার।জীবনের প্রথম চুম্বন। সেই অপমান না যাই সওয়া, না যায় কওয়া। আমাদের সোনার মনবী জননেত্রী  শেখ হাসিনাকে আল্লাহ আরো যেন এই সত্য পথে কাজ করার সুকোমল প্রেরণা দান করেন।নইলে জলের গর্তে হয়তো আরো মৎস অনায়সে ঝাপোই খেলতো।নিজেকে ভুলে।নিজের কাজকে ভুলে।

No comments:

Post a Comment

A golden village dream

Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...