Search This Blog

Thursday, February 17, 2022

ছিঃ! ছিঃ! ছিঃ!

নেতারা যদি বিদেশে চিকিৎসা  করেন,
আমরা নিপিড়িত জনগণ চিকিৎসা  করবো
কোথায়?
প্রতিটি মানুষের এই
সমাজে কিছু না কিছু অবদান আছে, ভাই।
এটা কেমন করে আপনারা ভুলে গেলেন?
কই! আমাদের চিকিৎসার জন্য তো কেই আপনারা আন্দোলন করেন না।
একজন আসামীর জন্য চোখের ঘুম
যদি আপনাদের হারাম হয়,
তাহলে
আমরা আমজনতা হালাল নিদ্রা পাবো
কোথায়?
আগে প্রতিটি অসুস্হ সাধারণ মানুষের
বিদেশে চিকিৎসার সুব্যবস্থা করুন,তারপর
নেতাদের কথা ভাবুন। নেতারাই যদি আগে খায়, তবে জনসেবার কথা কি আপনারা মুখফস্কে বলেন, ভাই? ছিঃ! ঐ মুখে অভিশাপের আগুন পড়ুক।একজন প্রধানমন্ত্রীর
জীবন আর একজন সাধারণ মানুষের জীবনের
মধ্যে কি ফারাক,  ভাই?
মানুষের জন্য আপনাদের মন পুড়ে না, মন পুড়ে
বড় বড় নেতাদের জন্য। কি করেছেন ক্ষমতায় থেকে?
নিজেদের বাঁচার জন্যও তো একটা জুতসই হাসপাতাল করতে পরতেন। এই দুরাবস্হার কথা কে আপনাদের ভুলিয়ে রেখেছিল?কোন্ যাদুকরী মক্ষীরাণী সে?
আজ মানবতার জয় গান গাচ্ছেন।অপরাধীই যেন আপনাদের প্রাণ হয়ে উঠেছে।ইহার চেয়ে বড় ভন্ডামী
আর কি হতে পারে, বেঈমান? এটাও আমাদের মত এই গরিব মানুষদের দেখতে আজ হচ্ছে, দয়াময়। ছিঃ!ছিঃ!ছিঃ!

No comments:

Post a Comment

A golden village dream

Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...