Search This Blog

Sunday, February 20, 2022

রাজহংস

মৃত্যু জীবনকে কেড়ে নেয়।চুরি করে নয়: একদম হরিলুট করে।স্বচক্ষে দেখলাম এক ঝাঁক অসাধারণ সুন্দর রাজহংস। ব্যস্ত রাজপথ হেঁটে পাড়ি দিয়ে ওরা খোলা মুক্ত জলসরোবরে সারি বেঁধে আসছিল।এই রুপ যে দেখেছে, তারই হৃদয় ভুলেছে। আমি তখন আমার নিজ গ্রাম হাটরা থেকে একটি ভ্যানে চেপে কেশরহাটে আসি। কফির স্টলে বসে এক কাপ গরুর খাঁটি দুধ পান করে সিক্ত গলায় হেঁটে হেঁটে আবার ঐ রাজপথ ধরেই সেই হংসরারীর স্নিগ্ধ নৈসর্গিক আনন্দ সারা দেহে মেখে 
আমার কলেজের অভিমুখে যাত্রা করেছি। মাঝপথে এসে যেন নিজের অজান্তেই নিজে আমি থেমে গেছি। রক্তাক্ত হয়ে ঐ রাজ হংসগুলোই পড়ে আছে পথে।একটু আগে যারা ডানা মেলেছিল জীবনের পথে। সে পথ কেন হল আজ রক্তাক্ত? ভাবতেই চমকে ওঠে প্রাণ? এভাবেই তো বাংলার খুনিরা মেরেছিল শেখ রাসেলকে। রক্তাক্ত করেছিল বাংলার রাজহংস বলাকা মহান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজপরিবার। 
রাজহংসের পালকগুলো ছিল ধবধবে সাদা। রক্তে ভিজে হয়েছে লাল। সোনার স্নপ্নকে ধূলায় করেছে মলিন। মানুষের মধুর জীবনই ছিল যাঁর চাওয়া।নিজের জীবনকেও ভুলে গেছে যে বারবার। এই অকৃত্তিম প্রেমের দাম কত ভালোবাসা তা কে বা জানলো আজো এই সোনার দেশে? ভাবতে অবাক লাগে। চোখ কেন যে ভরে উঠল জলে জানি না।

No comments:

Post a Comment

A golden village dream

Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...