Search This Blog

Thursday, February 17, 2022

দৃশ্য ও অদৃশ্যে মালিক

যে কোন সামাজিক সংগঠন ফুটবল খেলার মত। হোক সে শিক্ষাপ্রতিষ্ঠান অথবা রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে যেমন লাগে বুদ্ধির ক্ষিপ্রতা তেমন লাগে বাতাসের গতি ঠেলে বলকে নন্দিতভাবে কিকের পর কিক মারে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। প্রতিপক্ষ বুঝতেই পারে না কত দূত কোন পায়ের কিক কোন পায়ে মেরে সে অপ্রতিরোধ্য হলো। প্রধান নেত্রী থেকে তৃনমূল পর্যন্ত বল পাসিংয়ে যেন কোথাও কোন ভুল না হয়। আবার ভুল না হোক, বাস্তব কঠিন চর্চিত শরীর মস্তিষ্ক থাকা তো চাই -ই চাই।প্রতিপক্ষ বুঝে উঠার আগেই অবলীলায় গোলপোষ্টে গোল ঢুকে চুম্বকের মত জালে আটকে সে বল যেন লটকে পড়ে। গ্যলারী যেন মহাগর্জনে গর্জে  ওঠে গোল গোল করে। নেতা শামীম ওসমান বলেছেন আমাদের নেত্রী  নীল কন্ঠি তাই আমিও নীলকণ্ঠ। অথচ আয়ভীকে বলছেন গড মাদার আবার আয়ভীও শামীম ওসমানকে বলছেন গড ফাদার। এ কী ভাই? এ কোন আত্নঘাতী খেলার ধরণ?  যাদের আত্নসম্মান জ্ঞান নাই তারা কিভাবে নেতা হন আমাদের তো বোধে আসে না। যাদের অহংকারই যায় নি, তারা কি দিয়ে মানুষকে ভালবাসবে আমাদের ভাবতেও কষ্ট লাগে। এভাবে একজন আরেক জনকে আঘাত না করে কি কথা বলার কোন পথই খোলা ছিল না?  এত নোংরা হৃদয়ের দুর্গন্ধে আমরাদের মত গোবেচারা তৃনমূলের নেতাদের
আজ পেট ফুলে ভেদবমির উপক্রম হয়েছে। সাধারণ মানুষের কি হয়েছে জানি না। এদের নীলকণ্ঠ হওয়ার চেয়ে বিষ পান করে মরাই অনেক শ্রেয়। এটা দলেরও লজ্জা। দেশেরও লজ্জা। এগুলো বুদ্ধি বিভ্রাট পাষাণ হৃদয় মানুষ। এর চেয়ে চিড়িয়াখানার গোখরো সাপ অনেক ভাল। এরা দুধ খেলেও বাইরে এসে চোট মারার সাহস পায় না।লোহার নেটে কামড় দিলে দাঁত ভাঙার ভয় থাকে। এই সব নেতাদের তাও নাই। পরিণামে এই সব নেতাদের  ভাগ্যে কি আছে দৃশ্য ও অদৃশ্যলোকের মালিক তুমিই ভাল জানো, দয়াময়।

No comments:

Post a Comment

A golden village dream

Once I went to meet a man .It is a pretty village. but it is so tiny little. Trees are full with the green leaves. The roads are a bit sandy...