আমি না জানি আগে
না জানি পরে, দয়াল
কি নিয়েই বা আজ
আমি
বাঁচি বল ভবে?
এত বড় এ মহাকাল জলধী
তুমি ছাড়া দেখি নাই দরদী -
কি করিতে কি করি আমি
তুমি ছাড়া সে পথ কি চিনি
আমি-
তোমার তরী তোমার সাগর
তোমার প্রেমের আমি দুখের
নাগর-
একবার যদি ফিরে না চাও
প্রাণদরদী বলে আমি ডাকবো
কারে আর?
আমি না জানি আগে
না জানি পরে, দয়াল
কি নিয়েই বা আজ
আমি
বাঁচি বল ভবে?
তোমার নামে হারাইয়া সব
কি কলঙ্ক জ্বালায় জ্বলি
চোখে আর আসে না পানি
দরদী গো-
এই দুঃখ আমি কারে বলি-
এখন কাছে যদি আসো, দয়াল
আমার চিনার চোখে আলো
নাই-
আমি না জানি আগে
না জানি পরে, দয়াল
কি নিয়ে কি নিয়েই বা আজ
আমি
বাঁচি বল ভবে?
No comments:
Post a Comment