কি দিতে হয়
কি নিতে হয়-
আমাকে শেখাও
মধুময়-
আমাকে খুলিয়া
আমাকে দেখাও
দয়াময় প্রেমময়।
আমাকে ভাঙিয়া
আমাকে গড়ো
বড় আশা তোমায়
দুচোখে দেখিবো
ওগো বিশ্বদিব্যময়-
প্রেমময়।
তোমার বিশ্বছন্দ
বিশ্বপুলক
মানব হৃদয়েরক্ত
আলোক-
উঠুক আবার
সৃষ্টিরসে দুলে-
ওগো ভয় নির্ভয়ময়
ওগো চিত্রকল্পময়।
No comments:
Post a Comment